21 C
আবহাওয়া
৬:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » জোরারগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

জোরারগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

জোরারগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম : মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) দুপুরে জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর এলাকায় হরিঙ্গা টিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫-৪০ বছর। স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দিলে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম মরদেহ উদ্ধারের পর সুরতহাল সংগ্রহ করে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। মরদেহের পরিচয় শনাক্ত ও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

বিএনএ/ আশরাফ উদ্দিন , ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু