24 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

ট্রেন

বিএনএ, ঢাকা : রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে অজ্ঞাতপরিচয় (১২) এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঢাকায় আসছিল বলে জানা গেছে।বৃহস্পতিবার (১৬ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. তারা মিয়া জানান ,আমরা খবর পেয়ে ক্যান্টনমেন্ট এলাকার সেনা মালঞ্চ গেটের পেছনের রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় ওই কিশোরের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয় ।স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই ওই কিশোর মারা যায়। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়াও চলমান।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে