27 C
আবহাওয়া
১১:৪৬ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলী নদীতে পড়ে যুবক নিখোঁজ

কর্ণফুলী নদীতে পড়ে যুবক নিখোঁজ

কর্ণফুলী নদীতে পড়ে যুবক নিখোঁজ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পড়ে মো. শফি (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। বুধবার (১৫ মে) দুপুর ২ টায় কর্ণফুলী নদীতে থাকা এফভি মায়া ৩ নামক জাহাজে মাছ আনলোড করার সময় অসতর্কতাবশত নদীতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মোহাম্মদ শফি কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহছেন আলী পাড়ার লেইঙ্গা গোষ্ঠী বাড়ির কোরবান আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদ জুয়েল বলেন, নিখোঁজ শফির মৃগী রোগ ছিলো। সাম্পানটি জাহাজের সাথে বাঁধা ছিলো। ওকে নদীতে পড়ে যেতেও কেউ দেখেনি। তবে গতকাল থেকে সে নিখোঁজ। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক জানান, নিখোঁজ শফিকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ