24 C
আবহাওয়া
৪:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে আম কুড়াতে গিয়ে কিশোরীর মৃত্যু

মিরসরাইয়ে আম কুড়াতে গিয়ে কিশোরীর মৃত্যু

মিরসরাইয়ে আম কুড়াতে গিয়ে কিশোরীর মৃত্যু

বিএনএ, মিরসরাই: মিরসরাইয়ে আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে ৭ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত কিশোরীর নাম নুসরাত জাহান নৌরিন। মঙ্গলবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

নিহত নৌরিন সাহেরখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নজু ভূঁইয়া বাড়ির আনোয়ারের বড় মেয়ে।

নৌরিনের জেঠাত ভাই আব্দুর রহিম জানান, আমার চাচা আনোয়ার সাহেরখালী ভোরের বাজারের একজন ব্যবসায়ী। তার ৩ কন্যার মধ্যে নুসরাত সবার বড়। আজকে দুপুরে আম কুড়াতে গিয়ে একটি পুকুরে পড়ে যায়। কিন্তু সাঁতার না জানায় কুলে উঠতে পারে নাই। তাকে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে মৃত পাওয়া যায়। আসর নামাজের পর তার জানাজা সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সাঁতার না জানায় সে কুলে উঠতে পারে নাই। সে সাহেরখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে