24 C
আবহাওয়া
১১:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে দুইদিন বিদ্যুৎ থাকবেনা যেসব এলাকায়

চট্টগ্রামে দুইদিন বিদ্যুৎ থাকবেনা যেসব এলাকায়

চট্টগ্রামে দুইদিন বিদ্যুৎ থাকবেনা যেসব এলাকায়

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বিভিন্ন স্থানে দুইদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার (১৭ মে) ও বৃহস্পতিবার (১৮ মে) নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে মঙ্গলবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের পটিয়ার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান
বুধবার (১৭ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা: বিতরণ বিভাগ পটিয়া এর আওতাধীন শিকলবাহা-পটিয়া ৩৩ কেভি লাইন দোহাজারী ৩৩ কেভি উপকেন্দ্র হতে পটিয়া ৩৩ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি ফিডারসমূহে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা: বিতরণ বিভাগ পটিয়া এর আওতাধীন ১১ কেভি শাহআমীর ফিডার (আংশিক) ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি শাহআমীর ফিডারের আমীরভান্ডার, গোবিন্দারখীল, কেলিশহর, হাইদগাঁও এলাকায় মেরামত ও সংরক্ষণ কাজসহ বিভিন্ন বৈদ্যুতিক লাইনের উভয় পার্শ্বের গাছের ডালপালা কর্তন করা হবে।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার