28 C
আবহাওয়া
১১:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চবি ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস উদ্বোধন

চবি ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস উদ্বোধন

চবি ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস উদ্বোধন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে নগরের ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্স উত্তর গেইটে ফ্রি বাস সার্ভিস শুরু হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এ ফ্রি বাস সার্ভিসের আয়োজন করে বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (১৬ মে) থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় এবার বোয়ালখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় চারশত শিক্ষার্থী বাস সার্ভিসের জন্য রেজিষ্ট্রেশন করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার প্রথম দিনের ভর্তি পরীক্ষার শুরুতে এ ফ্রি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

তিনি বলেন, এ ধরনের সেবামূলক কার্যক্রমে অংশ নিতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে এই সংগঠনের সকল কর্মকাণ্ডে আমি আপনাদের সাথে আছি। উপস্থিত ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ সবাইকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানান তিনি।

চবি ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস উদ্বোধন
বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে এমপি নোমান আল মাহমুদের সাথে এসোসিয়েশনের নেতৃবৃন্দ

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন এমরান, এসোসিয়েশনের উপদেষ্টা মো. মিজানুর রহমান খান, এসোসিয়েশনের সভাপতি ফজলুল কাদের ও সাধারণ সম্পাদক কফিল উদ্দিনসহ এসোসিয়েশনের সদস্যরা ।

উল্লেখ্য, প্রথম দিনের “এ” ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ৫০ জনের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে।

বিএনএনিউজ/বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে