31 C
আবহাওয়া
২:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হঠাৎ শিল্পা শেঠি উধাও!

হঠাৎ শিল্পা শেঠি উধাও!

শিল্পা শেঠি

বিএনএ বিনোদন ডেস্ক: দিন কয়েক আগেও ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে দৃষ্টিনন্দন ভিডিও শেয়ার করেছেন শিল্পা শেঠি। তাকে নিয়ে নেট দুনিয়ায় গুঞ্জনও বেশ সরব। কিন্তু কী হলো হঠাৎ! সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন শিল্পা শেঠি।

রাতারাতি কী কারণে কঠিন সিদ্ধান্ত নিলেন ভারতের জনপ্রিয় এ অভিনেত্রী। এমনিতেই নেট দুনিয়ায় দারুণ সরব থাকেন শিল্পা। দিনরাত সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়ায়। ব্যক্তিজীবনের অনেক কিছুই ভক্তদের জন্য উন্মুক্ত করেন।

সরাসরি কিছু না জানালেও শিল্পা জানিয়েছেন, একঘেয়ে সবকিছু খুব বিরক্ত লাগছে। নতুন কিছু না পেলে ফিরব না, ততদিনের জন্য বিরতি। যদিও অভিনেত্রীর এমন ঘোষণার পেছনে আদৌ কোনও রহস্য আছে কি না, তারই খোঁজ করছেন অনুরাগীরা। আবার কেউ বলছেন, ইনস্টাগ্রামের প্রমোশনের কারণেই এমন বলছেন শিল্পা। হয়তো নতুন কোনো চমকের জন্যই অভিনেত্রীর এমন কৌশল।

শিল্পার ইনস্টাগ্রাম সবসময়ই নজর কাড়ার মত। বিশেষ করে ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে নানান ভিডিও ছবি- সবসময় সুন্দর মুহূর্ত শেয়ার করেন। এমনকি স্বামী রাজ কুন্দ্রার কারাবাসের সময়েও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছিলেন। কিছুদিন আগে তার নতুন ছবির পোস্টার শেয়ার করে লিখেছিলেন, নির্ভীক আমি! আমার জীবন একেবারেই বইয়ের পাতার মতই খোলা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী