24 C
আবহাওয়া
৫:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » স্বাস্থ্যবিধি না মানায় ঈদের দ্বিতীয় দিনে ২৪ মামলা

স্বাস্থ্যবিধি না মানায় ঈদের দ্বিতীয় দিনে ২৪ মামলা


বিএনএ,চট্টগ্রাম: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে দেশে চলছে লকডাউন। কিন্তু সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানছে না অনেকে। তাই ঈদের দ্বিতীয় দিনেও চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ২৪ মামলায় ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে করোনা প্রতিরোধে ৩৫০ মাস্ক বিতরণ করা হয়।

শনিবার (১৫ মে) দিনব্যাপি নগরীর ৫টি স্পটে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

তিনি জানান, নগরীর পতেঙ্গা ও ইপিজেড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা, মো. ইনামুল হাছান, মামনুন আহমেদ অনিক ও মো. আলী হাসান অভিযান চালিয়ে ১৬ মামলায় ৩ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। অন্যদিকে সিআরবি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ৮টি মামলায় ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। এছাড়া সচেতনতার লক্ষে জেলা প্রশাসনের পক্ষে মাস্ক বিতরণ করা হয়।

বিএননিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে