27 C
আবহাওয়া
৯:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত


বিএনএ, ঢাকা : আগামী রমজানের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানান দলটির আমির শফিকুর রহমান।

তিনি বলেন, মার্কিন প্রতিনিধি দল জানতে চাচ্ছে আমরা কখন এই নির্বাচনটা দেখতে চাচ্ছি। আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেবে। আমাদের ভিউ (দৃষ্টিভঙ্গী) হচ্ছে রমজানের আগেই নির্বাচন শেষ হওয়া উচিত। জুন পর্যন্ত অপেক্ষা করে তখন বর্ষা, ঝড়-ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আছে। তখন আবার নির্বাচনটা অনিশ্চিত হয়ে যেতে পারে।

জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ওই আশঙ্কার কারণেই রমজানের আগেই যেন নির্বাচন হয়ে যায়। এটা আমাদের মতামত।

তিনি জানান, নির্বাচন নিয়ে জামায়াতের দলগত অবস্থান, সরকার গঠন করলে গণতান্ত্রিক চর্চা কিংবা নির্বাচন পদ্ধতি সম্পর্কেও জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল।

এর জবাবে জামায়াত ইসলামী মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছে, জামায়াত আগামী নির্বাচন আনুপাতিক হার বা পিআর পদ্ধতিতে দেখতে চায়। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার বিষয়েও দলটি কথা বলেছে মার্কিন প্রতিনিধি দলের কাছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, জুলাই-অগাস্টে আহত অনেকে হাসপাতালের বিছানায় পড়ে আছে। এই অবস্থায় আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে। এই বিচারও সুষ্ঠু হতে হবে।

বিএনএনিউজ/এইচ.এম, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী