23 C
আবহাওয়া
৫:১২ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ

বিএনএ, ঢাকা: ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি বিমানে পাকিস্তান থেকে ব্যাংকক হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আমনা বালুচ। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তার উঠার কথা রয়েছে।

এর আগে কূটনৈতিক সূত্র জানায়, দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। অন্যদিকে, পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দীর্ঘদিন পর হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান এফওসি বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বুধবার ঢাকায় আসছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুই দেশের মধ্যকার বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব বৃহস্পতিবার এফওসি বৈঠকের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, চলতি মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন। ২০১২ সালের পর এটাই হতে যাচ্ছে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। যদিও তার সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা