26 C
আবহাওয়া
১:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রধান উপদেষ্টার সাথে আজ বৈঠকে বসবে বিএনপি

প্রধান উপদেষ্টার সাথে আজ বৈঠকে বসবে বিএনপি

প্রধান উপদেষ্টার সাথে আজ বৈঠকে বসবে বিএনপি

বিএনএ, ঢাকা: নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপসহ নানা বিষয়ে কথা বলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠকে বসবে বিএনপি। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে এ বৈঠক হবে।

দলটির নেতারা বলছেন, আজকের বৈঠকে আশ্বস্ত হলে ভোটের লড়াইয়ের কৌশল ঠিক করবে দলটি। আর ফলাফল অন্যরকম হলে রোডম্যাপ চেয়ে কর্মসূচিতেও যেতে পারে বিএনপি। শেখ হাসিনার পতনের পর খুলে গেছে সংস্কারের পথ। কিন্তু এই সংস্কারের কথা বলে ড. ইউনূসকে ভুলপথে নেয়ার চেষ্টা করছে কোনো কোনো দল। যাদের জনসমর্থন দুর্বল। খোলাখুলি কথা বলেই নিজেদের দলীয় কৌশলে যেতে চায় বিএনপি।

সূত্র জানায়, বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা ইস্যুতে নিজেদের আলোচ্যসূচি নির্ধারণ করে বিএনপি। এছাড়া, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে এমন কথাই বলে আসছেন প্রধান উপদেষ্টা ও তার দপ্তর। তবে এ রকম সময়সীমায় পুরোপুরি আশ্বস্ত নয় বিএনপি। তাই সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে মূলত বিএনপির এই বৈঠক।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু