24 C
আবহাওয়া
৭:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের আগে বাড়লো সোনার দাম

ঈদের আগে বাড়লো সোনার দাম

সোনার দাম

বিএনএ ডেস্ক: সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। দাম কমা‌নোর পাঁচ দিনের মাথায় শনিবার রাতে ফের বাড়ানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। রোববার (১৬ এপ্রিল) থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনা ৯৮ হাজার ৪৪৪ টাকায় বিক্রি হবে। ভরিতে বেড়েছে ১ হাজার ২৮৩ টাকা। গত পাঁচ দিন যা ৯৭ হাজার ১৬১ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে সবশেষ ১০ এপ্রিল দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। তখন ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ৯৭ হাজার ১৬১ টাকা। তার আগে গত ২ এপ্রিল থেকে দেশের বাজারে এই মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ১৪৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস; যা ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

গতকাল শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৯৭ হাজার ১৬১ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৯২ হাজার ৭২৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৭৯ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ৬৬ হাজার ২৫২ টাকা।

বিশ্ববাজারেও সোনার দাম ওঠানামা করছে। গতকাল রাত ৯টায় প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম, ২.৬৫ ভরি) সোনার দাম ছিল ২ হাজার ৪ ডলার ৩৯ সেন্ট। ১০ এপ্রিল রাতে যখন দেশে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়, তখন প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৯৯৫ ডলার ১৮ সেন্ট।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে