27 C
আবহাওয়া
৯:৪৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » চবি দর্শন বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন

চবি দর্শন বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দর্শন বিভাগের ইফতার মাহফিল

চট্টগ্রাম: করোনার কারণে দু’বছর পর অনুুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দর্শন বিভাগের ইফতার মাহফিল। শুক্রবার(১৫ এপ্রিল ২০২২) চট্টগ্রাম নগরীর ২নং গেটস্থ একটি রেঁস্তোরায় বিভাগের শিক্ষক এবং অতিত ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর আয়োজন সম্পন্ন করার জন্য আয়োজকদের এবং বিভাগের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে মিলেমিশে বিভাগের সবাই উন্নয়নে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন।

এতে আরও বক্তব্য রাখেন দর্শন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. নুসরাত জাহান কাজল এবং অধ্যাপক ড. মো. ইকবাল শাহিন, সহকারী শিক্ষকগণ মাসুম আহমেদ এবং ড. শিরিন আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক মো. নাজেমুল আলম মুরাদসহ আরও অনেকে।

এদিন বিভাগের সাবেক শিক্ষার্থী নাদিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন ৫৩ ব্যাচের ছাত্র ইকবাল হোসেন টিটু।

ইফতার পূর্ববর্তী প্রারম্ভিক বক্তব্য রাখেন চবি দর্শন বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ।

সাবেক ও বর্তমান প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এবারের এই আয়োজন সম্পন্ন হয়।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা