24 C
আবহাওয়া
২:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হালদায় ১২ হাজার মিটার জাল জব্দ

হালদায় ১২ হাজার মিটার জাল জব্দ

হালদায় ১২ হাজার মিটার জাল জব্দ-ফাইল ছবি

বিএনএ, চট্টগ্রাম : হালদা নদীতে অভিযান চালিয়ে  ১২ হাজার মিটার দৈর্ঘ্যের ২১টি ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।শনিবার( ১৬ এপ্রিল) ভোর ৫ টা থেকে ১০ টা পর্যন্ত গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্ট থেকে ফরহাদাবাদ পর্যন্ত অভিযান চালানো হয়।

অভিযানে হালদার দুইপাড়ে হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্ট হতে মোট ২১ টি ঘেরাজাল জব্দ করা হয়। জব্দকৃত জালের পরিমাণ প্রায় ১২ হাজার মিটার। ভোর ৫ টায় হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্ট থেকে অভিযান শুরু করা হয়।

হালদায় আসন্ন প্রজনন মৌসুমে মা মাছের নিরাপদ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে