25 C
আবহাওয়া
১০:২৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩৫

জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩৫


বিএনএ, বিশ্বডেস্ক : জিম্বাবুয়েতে গির্জায় যাওয়ার পথে বাস দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭১ জন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর চিপিংয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আলজাজিরা।

পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার পল নিয়াথি বলেন,  ‘ইস্টার উপলক্ষ্যে শহরের প্রধান গির্জা জিওন ক্রিস্টিয়ান চার্চের উদ্দেশে যাচ্ছিল বাসটি। যাত্রীদের প্রায় সবারই গন্তব্য ছিল চার্চ। পথমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। তার ফলেই ঘটে হতাহতের ঘটনা।’

‘অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, বাসটির যাত্রীধারণ ক্ষমতা ছিল ৬০ থেকে ৭৫ জন। সেখানে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি যাত্রী নিয়ে চলছিল সেটি।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন