25 C
আবহাওয়া
৯:১৩ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ইইউয়ের ১৮ কূটনীতিক বহিষ্কার

ইইউয়ের ১৮ কূটনীতিক বহিষ্কার


বিএনএ, ডেস্ক:  ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।  এ কূটনীতিকদের শিগগির মস্কো ছাড়তে হবে বলে স্থানীয় সময় শুক্রবার (১৫ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে কয়েক ডজন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়। এর পাল্টা জবাব হিসেবে পুতিন সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি ইইউয়ের।

গুপ্তচরবৃত্তির অভিযোগে গত মার্চ মাসের শেষ দিকে সমন্বিত পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত চারটি দেশ থেকে রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল। গত ২৯ মার্চ আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং চেক প্রজাতন্ত্র রুশ কূটনীতিকদের বহিষ্কারে এক যৌথ নির্দেশ দেয়।

এরপর সবশেষ গত ৫ এপ্রিল রাশিয়ার আরও ১৯ কূটনীতিককে বেলজিয়াম ছাড়ার নির্দেশ দেয় ইইউ। এ কর্মকর্তাদের বিরুদ্ধে কূটনৈতিক মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।

এ বহিষ্কারাদেশের পর ওইদিনই রাশিয়ায় নিযুক্ত ইইউয়ের প্রধান রাষ্ট্রদূত মার্কাস এডেরারকে তলব করে তার কাছে লিখিতভাবে প্রতিবাদ জানায় মস্কো। একইসঙ্গে এডেরারকে বার্তা দেওয়া হয়েছিল, ইইউয়ের এ ব্যাপক বহিষ্কারাদেশের অবশ্যই জবাব দেবে রাশিয়া।

এদিকে ১৮ কূটনীতিকের বহিষ্কারের নিন্দা জানিয়ে এবং রাশিয়ার এ সিদ্ধান্তকে ‘অন্যায়’ ও ‘প্রতিশোধমূলক’ আখ্যা দিয়ে ইইউ বলেছে, রুশ সরকারের নেওয়া শুক্রবারের এ সিদ্ধান্তের প্রকৃতপক্ষে কোনো ভিত্তি নেই। পাল্টা জবাব দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ