বিএনএ, ঢাকা: নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন । সোমবার (১৬ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন পদত্যাগপত্রে তিনি এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
তীব্র তারল্য সংকটে পড়া পাঁচটি ব্যাংক—এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংককে একত্রিত করে এই ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধনের পরিমাণ ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
গত বছরের ৭ ডিসেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে আইয়ুব মিয়াকে নিয়োগ দেয়া হয়েছিল।
এই পরিশোধিত মূলধনের মধ্যে সরকার ইতিমধ্যে ২০ হাজার কোটি টাকা প্রদান করেছে এবং অবশিষ্ট ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ারের মাধ্যমে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
বিএনএ/ওজি
![]()

