28 C
আবহাওয়া
৫:০০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার

ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার


বিএনএ, ঢাকা: আসন্ন  ঈদে দেশের কারাগারগুলোতে আটক বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্ধারিত মেন্যু অনুযায়ী সকালে পায়েস বা সেমাই এবং মুড়ি পরিবেশন করা হবে।

দুপুরে সাদা ভাত, গরুর মাংস (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, পান ও সুপারিও সরবরাহ করা হবে। রাতের খাবারে সাদা ভাত, আলুর দম এবং রুইমাছ ভাজা রাখা হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ