28 C
আবহাওয়া
৬:৫২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে আগ্রহী নয় ইরান : আব্বাস আরাকচি

যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে আগ্রহী নয় ইরান : আব্বাস আরাকচি


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ইরানের কোনো আগ্রহ নেই। তেহরান যুদ্ধ শেষ করতে একটি চুক্তি চায় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

রোববার সম্প্রচারিত ফেস দ্য ন্যাশন অনুষ্ঠানে সিবিএস’কে দেয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, ‘আমরা যথেষ্ট স্থিতিশীল এবং শক্তিশালী। আমরা কেবল আমাদের জনগণকে রক্ষা করছি।’

তিনি বলেন, ‘আমরা আমেরিকানদের সাথে কথা বলার কোনো কারণ দেখছি না। কারণ, আমরা যখন তাদের সাথে আলোচনা করছিলাম, তখনই তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয়।’

আরাকচি বলেন, ‘আমরা কখনো যুদ্ধবিরতি চাইনি এবং আমরা এমনকি আলোচনার অনুরোধও করিনি।’

তিনি আরো বলেন, গুরুত্বপূর্ণ রফতানি পথ হরমুজ প্রণালী দিয়ে নির্দিষ্ট তেলবাহী জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা করতে আগ্রহী দেশগুলোর সাথে ইরান কথা বলতে প্রস্তুত।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু