23 C
আবহাওয়া
৬:১২ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)

বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টায় ফলাফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ৭ হাজার ৪৯৪ জন। পাসের হার ৫২ শতাংশ।

ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম।

গত ৯ মার্চ অনুষ্ঠিত হওয়া চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৪ হাজার ৩৯২ জন। এরমধ্যে পাস করেছেন ৭ হাজার ৪৯৪ জন। পাসের হার ৫২ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৬ হাজার ৮৯৮জন। অকৃতকার্যের হার ৪৮ শতাংশ।

উল্লেখ্য, চবির ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মোট আসন রয়েছে ৬৪০টি।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা