21 C
আবহাওয়া
৬:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চোরের ভ‌য়ে শেকল ব‌ন্দী গরু

চোরের ভ‌য়ে শেকল ব‌ন্দী গরু

চোরের ভ‌য়ে শেকল ব‌ন্দী গরু

বিএনএ, মিরসরাই: মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকায় ব‌্যাপক হা‌রে বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে চু‌রির ঘটনা। প্রতি‌নিয়ত কোন না কোন কিছু চু‌রি হ‌চ্ছেই। তে‌ম‌নি জোরারগঞ্জ থানার ক‌রের ইউনিয়নের মামুন চৌধুরী ‌নি‌জের গরু‌কে‌ চো‌রের হ‌াত থে‌কে ব‌াঁচ‌াতে গোয়াল ঘ‌রে র‌শির প‌রিব‌র্তে শেকল ব‌ন্দি ক‌রে‌ছেন।

মামুন জানান, গত ৩‌দিন আগেও প্রতি‌বে‌শির ৩‌টি গরু নি‌য়ে‌ গে‌ছে চো‌রের দল। এর দুই দিন আগে তার পানি উত্তোল‌নের মোটর‌টিও চুরি ক‌রে নি‌য়ে‌ গে‌ছে। এখন ভয় যে কোন মুহ‌র্তে আমার একমাত্র দু‌ধের গা‌ভি‌টিও চু‌রি হ‌য়ে‌ যে‌তে পা‌রে। তাই গা‌ভি‌টির‌ নিরাপত্তার কথা ভে‌বে গোয়াল ঘ‌রে লোহার আংটার সা‌থে শেকল দি‌য়ে বে‌ধে‌ছি। যা‌তে সহ‌জে চু‌রি কর‌তে না পা‌রে।

স্থা‌নীয় ইউপি চেয়ারম‌্যান ও মিরসরাই নাগরিক ক‌মি‌টির মহাস‌চিব এনা‌য়েত হো‌সেন নয়ন জানান, সাম্প্রতিক আমার এলাকায় ব‌্যাপক হা‌রে সি‌দেঁল চু‌রি, গরু, দোকানপাট সহ বিভিন্ন ধরনের চুরির ঘটনা বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। বিষয়‌টি আমি জোরারগঞ্জ থানা‌কে অব‌হিত ক‌রে‌ছি।

জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও‌সি জা‌হিদ হাসান জানান, গরু চু‌রি নয় বরং একজ‌নের গরু অন‌্যজ‌নে আটক ক‌রে রাখার একটা ঘটনা ঘ‌টে‌ছিল। সেটা সমাধান ক‌রে‌ দি‌য়ে‌ছি। এছাড়া এক লোহা চোর‌কে হা‌তেনা‌তে আটক ক‌রে হাজ‌তে‌ প্রেরণ ক‌রে‌ছি। নিয়‌মিত টহল জোরদার করা হ‌য়ে‌ছে। আশা ক‌রি চু‌রির প্রবণতা ক‌মে আস‌বে।

বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু