26 C
আবহাওয়া
৮:১০ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ঘোপালে অগ্নিদুর্গতদের লক্ষাধিক টাকার ত্রাণ দিলেন মিজানুর রহমান মজুমদার

ঘোপালে অগ্নিদুর্গতদের লক্ষাধিক টাকার ত্রাণ দিলেন মিজানুর রহমান মজুমদার

অগ্নিদুর্গতদের মাঝে লক্ষাধিক টাকার ত্রাণ ও বস্ত্র সহায়তা দিলেন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, অলাভজনক সংস্থা সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার।

ছাগলনাইয়া(ফেনী) প্রতিনিধি: ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড দৌলতপুর গ্রামের পেশকার বাড়ির অগ্নিদুর্গতদের মাঝে লক্ষাধিক টাকার ত্রাণ ও বস্ত্র সহায়তা দিলেন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, অলাভজনক সংস্থা সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার।

ত্রাণ ও বস্ত্র সহায়তা দিলেন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, অলাভজনক সংস্থা সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার
ত্রাণ ও বস্ত্র সহায়তা দিলেন মিজানুর রহমান মজুমদার

শুক্রবার(১৬মার্চ)অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে ব্যক্তিগত তহবিল হতে  এ সব সহায়তা বিতরণ করেন।এ সময় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজুমদার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে আরও সহায়তার আশ্বাস দেন।

ত্রাণবিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভা
ত্রাণবিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত সভা

ত্রাণবিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন ১০নং ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ও সভা সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড  ইউপি মেম্বার রিংকু। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু