21 C
আবহাওয়া
৪:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ৯ উইকেটে হারল তামিম একাদশ

৯ উইকেটে হারল তামিম একাদশ

নিউজিল্যান্ডে ৯ উইকেটে হারল তামিম একাদশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে তামিম একাদশের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেয়েছে নাজমুল একাদশ। স্থানীয় সময় সকাল ১১টায়, বাংলাদেশ সময় ভোর চারটায় নিউজিল্যান্ডের কুইন্সটাউনের জন ডেভিস ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৩৩ রান তুলে তামিম একাদশ। নাঈম শেখ ১২, সৌম্য সরকার ২৮, মাহমুদউল্লাহ ৩৫, শেখ মেহেদী হাসান ৩৮ রান করেন। মোহাম্মদ মিথুন ৫৫ করে তামিম একাদশ একাদশকে এগিয়ে নিয়ে যান। নাজমুল একাদশের পক্ষে পেসার রুবেল ৪২ রানের বিনিময়ে ৪ উইকেট এবং মোহাম্মদ সাইফ উদ্দিন ৪০ রান দিয়ে ১ উইকেট নেন।

২৩৪ রানের লক্ষে খেলতে নেমে প্রস্তুতি ভালো হয়েছে নাজমুল একাদশের।  শান্ত ৪০ রান করে নিয়েছেন রিটায়ার্ড হার্ট। ৫৯ রান করে একই পথে ডাগ আউটে গেছেন লিটন। মেহেদী মিরাজ স্বেচ্ছায় ক্রিজ ছাড়ার আগে তুলেছেন ফিফটি। ৫৪ রানে মুশফিক আর সাইফউদ্দিন ১৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেছেন। একমাত্র উইকেটটি নিয়েছেন মুস্তাফিজ।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু