28 C
আবহাওয়া
৩:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ড. ইউনূস ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন

ড. ইউনূস ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন

ড. ইউনূস

বিএনএ, ঢাকা : নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ প্রতিপালন না করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা তলবের প্রেক্ষিতে হাইকোর্টে হাজিরা দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সেইসঙ্গে গ্রামিন টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানও। মঙ্গলবার (১৬ মার্চ) ভার্চ্যুয়ালি হাজিরের পর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।

আদালত শুনানির জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেন।

গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামানের করা আদালত অবমাননার আবেদনের প্রেক্ষিতে গত ১৮ ফেব্রুয়ারি তাদের তলব করা হয়।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের