24 C
আবহাওয়া
৯:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী দোলা গ্রেফতার

ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী দোলা গ্রেফতার

দোলনা আক্তার দোলা

কুড়িগ্রাম:  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার দোলাকে (২৭) তার নিজ বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।সে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ।

ফুলবাড়ী থানা পুলিশের ওসি মামুনুর রশীদ জানান, শেখ হাসিনা পালিয়ে যাবার পর দোলা ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। সম্প্রতি ঢাকা সহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় অজ্ঞাত আসামি হিসাবে গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার(১৭ ফেব্রুয়ারি) তাকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কুড়িগ্রাম সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে