33 C
আবহাওয়া
৬:১৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » হজের ন্যূনতম বয়স নির্ধারণ করলো সৌদি সরকার

হজের ন্যূনতম বয়স নির্ধারণ করলো সৌদি সরকার

হজ

বিএনএ বিশ্বডেস্ক: চলতি বছর হজ যাত্রীদের জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। এ-সংক্রান্ত একটি বিবৃতি দেয় সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে হজের ভিসা পেতে হলে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে। ১২ বছরের কম বয়সী কোনো যাত্রী কিংবা যাত্রীর তরফ থেকে কেউ হজের ভিসার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে না

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এ বছর যারা হজ করার পরিকল্পনা করেছেন তাদের নিবন্ধনকরণের ব্যাপারটিতে গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার; বিশেষ করে যারা এবার প্রথবারের মতো হজ করার সংকল্প নিয়েছেন, ভিসা পেতে হলে তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে।’

এই নিবন্ধনের জন্য ‘আবশের’ নামে একটি অ্যাপও চালু করেছে সৌদি সরকার। চলতি বছর হজের মৌসুম শুরু হবে জুনের শেষ দিকে। এর অন্তত ২ মাস আগে এই অ্যাপটিতে নিজেদের নাম নিবন্ধন করতে হবে হজযাত্রীদের।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর