27 C
আবহাওয়া
১২:১১ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নোয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের অশ্বদিয়া ও পাইথক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ওয়ারিদ (২) ও জাহিদুল (১৭ মাস)।

স্থানীয় সূত্রে জানা যায়, অশ্বদিয়া গ্রামের সুমনের ছেলে ওয়ারিদ উঠানে খেলার সময় পাশবর্তী পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন পুকুর থেকে তুলে সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিন দুপুরে একই ইউপির পাইথক এলাকার আবুল বাশারের শিশু জাহিদুল (১৭ মাস) খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অচেতন অবস্হায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটওয়ারী বলেন, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ জমা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর