26 C
আবহাওয়া
৭:১৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় ৪টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

লোহাগাড়ায় ৪টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন


বিএনএ, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ৪টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও  পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি)  সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া, চুনতি ও লোহাগাড়া সদরে  অভিযান পরিচালনা করা হয়।

লোহাগাড়ায় ৪টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

এসময় এসব ইটভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। অভিযানের নেতৃত্বে দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জাহান আকতার সাথী ও পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক মোঃ শেখ মুজাহিদ।

অভিযানে উপজেলা সদর ইউনিয়নের দরবেশ হাট এলাকার পুর্ব পার্শ্বে গিয়াস উদ্দিন চৌধুরীর মালিকানাধীন এসবি ডব্লিউ ব্রিকস,  বড়হাতিয়া কুমিরাঘোনা বায়তুশ শরফ সংলগ্ন মনজুর আলম কোম্পানীর মালিকানাধীন একেবি ব্রিক ও বড়হাতিয়া মালপুকুরিয়া এলাকায় নুরুল আলম প্রকাশ নুরু সওদাগরের মালিকানাধীন এমবিএম ব্রিকস এবং চুনতি ইউনিয়নের বনপুকুর পাড় এলাকায় ইয়াছিন মাঝির মালিকানাধীন সিবিএম ইটভাটায় পুণরায় ইট ভাটা প্রস্তুত করায় মোট ৪টি ইটভাটায়  অবৈধভাবে গড়ে ওঠা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত হওয়ার কারণে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

লোহাগাড়ায় ৪টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জাহান আকতার সাথী জানান, হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে গড়ে ওঠা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত ইটভাটায় অভিযান চালিয়ে ৪টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।  ধারাবাহিকভাবে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।

বিএনএনিউজ/ রায়হান সিকদার/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ