33 C
আবহাওয়া
৬:০৫ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চসিকের অধীনে পরিচালিত হবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

চসিকের অধীনে পরিচালিত হবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রাস্টি বোর্ডের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিটি করপোরেশনের মেয়রকে নতুন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। এরমধ্যে দিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেল চট্টগ্রাম সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩৫ (৭) ধারা অনুযায়ী বর্তমান বোর্ড অব ট্রাস্টিজের পরিবর্তে একই আইনের ৬ (১) ধারা অনুযায়ী বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করা হলো।

৯ সদস্যের নতুন ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন সদ্য সাবেক সিটি মেয়র, উপাচার্য, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিটি করপোরেশনের সচিব, সিটি করপোরেশনের শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান, সিটি করপোরেশনের দুজন প্যানেল মেয়র ও সিটি করপোরেশনের হিসাব ও নিরীক্ষাবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার