23 C
আবহাওয়া
৫:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল মতিন বলেন, চন্দনাইশের গাছবাড়িয়া এলাকায় ভোরে দোয়েল ও হানিফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই গাড়ির চালকসহ ৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলো দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

সূত্র জানায়, মহাসড়কটিতে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঝরছে প্রাণ। মৃত্যুফাঁদে পরিণত হয়েছে সড়কটি। প্রশাসনের নানা উদ্যোগের পরও প্রাণহানি ঠেকানো সম্ভব হচ্ছে না।

পুলিশ বলছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একাধিক কারণে ঘটছে দুর্ঘটনা। প্রশিক্ষণবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, বিনা প্রয়োজনে ওভারটেক, বেপরোয়া গতি, ভাঙাচোরা সড়ক ও চালকদের প্রায়ই নেশাগ্রস্ত হয়ে পড়া ও ট্রাফিক আইন না মানাসহ বিভিন্ন কারণে এ সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটছে।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা