24 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রামাস্বামী

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রামাস্বামী


বিএনএ, বিশ্বডেস্ক: ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী। দেশটির আইওয়া ককাস অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর মঙ্গলবার (১৬ জানুয়ারি) এই ঘোষণা দেন তিনি।

সোমবার (১৫ জানুয়ারি) রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের ভোটে ট্রাম্প জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে হারিয়েছেন। এর মাধ্যমে ট্রাম্প টানা তৃতীয়বারের মতো রিপাবলিকান পার্টির মনোয়ন লাভ করার দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন।

ট্রাম্পের এই জয়ের পরই ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী তার সমর্থকদের উদ্দেশে বলেন, আমরা এখন থেকেই নির্বাচনী প্রচারণা বন্ধ করতে যাচ্ছি। কারণ পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার আমার কোনো উপায় নেই।

এই বায়োটেক উদ্যোক্তা আরও বলেন, প্রচারণার শুরু থেকেই আমি হোয়াইট হাউসের প্রথম আমেরিকান প্রার্থীকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এ জন্য বিভিন্ন সময়ে বিতর্কিতও হয়েছি। এ কারণেই রাতে আমি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে, তাকে অভিনন্দন জানিয়েছি এবং তাকে সমর্থন করার কথা জানিয়েছি।

রামাস্বামী এ সময় সমর্থকদের উদ্দেশে বলেন, তিনি এই নির্বাচনী মঞ্চ থেকে হারিয়ে যাবেন না এবং শিগগিরই ট্রাম্পের পক্ষে নিউ হ্যাম্পশায়ারে প্রচারাভিযানে ফিরে আসবেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে