27.3 C
আবহাওয়া
৪:২৪ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » পাপিয়া দম্পতির বিরুদ্ধে দুইজনের সাক্ষ্য

পাপিয়া দম্পতির বিরুদ্ধে দুইজনের সাক্ষ্য


বিএনএ,ঢাকা : যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় দুজন সাক্ষ্য দিয়েছেন। রোববার (১৬ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালতে সাক্ষ্য দেন দুদকের সহকারী পরিচালক মো. আলমগীর এবং ওয়েস্টিন হোটেলের হাউজকিপিং সুপারভাইজার মো. জসীম উদ্দিন।

তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ৬ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন। এ নিয়ে মামলাটিতে ১৯ সাক্ষীর মধ্যে ৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। গত ৩০ নভেম্বর একই আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর আগে গত ৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে দুদকের দেওয়া চার্জশিট আমলে নেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ।

ওই দিন মামলাটি বিশেষ জজ আদালত-৩ এ বদলির আদেশ দেন তিনি। ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছর ৪ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থার উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে এ মামলা করেন। গত বছরের ২২ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন শাহীন আরা মমতাজ।

বিএনএনিউজ২৪.কম/শহীদুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ