31 C
আবহাওয়া
৪:২৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মাধ্যমিকে ভর্তির অনলাইন লটারির ফলাফল আজ, যেভাবে জানবেন

মাধ্যমিকে ভর্তির অনলাইন লটারির ফলাফল আজ, যেভাবে জানবেন

এবারও লটারির মাধ্যমে স্কুলে ভর্তি

বিএনএ, ঢাকা: দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন লটারি শুরু হচ্ছে আজ। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল তিনটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এর উদ্বোধন করবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে জানানো হয়, ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা http://gsa.teletalk.com.bd লিংক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা ফলাফল প্রাপ্তির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইলে পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে অবহিত করবেন।

লটারির ফলাফল প্রকাশের পর যেসব প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক শূন্য আসন পূরণ না হবে, সেসব প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের গত ২ ডিসেম্বরের পত্র অনুসরণ করে বাকি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম নিষ্পন্ন করতে হবে।

উল্লেখ, ২০২২ শিক্ষাবর্ষে মহানগর ও জেলা পর্যায়ে সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে গত ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন নেওয়া হয়। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ আছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী