24 C
আবহাওয়া
১:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

কর্ণফুলীতে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে একই দিনেই ৩ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে কুতুবদিয়ার কৈয়ারবিল বড় মৌলভীপাড়ায় ২ শিশু এবং দুপুরে দক্ষিণ ধুরুং কাঁচা গ্রামে আরেক শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার পরিদর্শক মো. আরমান হোসেন।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৯টার দিকে কৈয়ারবিল বড় মৌলভীপাড়ার ইলিয়াছের ১ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায়। এ সময় কবির আহমদের ৮ বছরের মেয়ে জোৎস্না আক্তার ওই শিশুকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ২ শিশুকে পুকুর থেকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিপ্লব রুদ্র দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। শিশু ২টির বাবা-মা কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। তারা স্থানীয় শুঁটকি মহালে কাজ করতে এসে ভাড়া বাসায় থাকতেন।

অপরদিকে একই দিন দুপুর ২টার দিকে দক্ষিণ ধুরুং কাঁচা গ্রামের বেলালের ছেলে তাফসীর (৪) পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে