28 C
আবহাওয়া
১২:১৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কাকরাইল মসজিদে সাদপন্থীদের অবস্থান

কাকরাইল মসজিদে সাদপন্থীদের অবস্থান


বিএনএ ডেস্ক : তাবলিগ জামাতের বাংলাদেশের প্রধান কেন্দ্র কাকরাইলের মসজিদে অবস্থান করছে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। তাবলিগ জামাতের মারকাজ হিসেবে  এ মসজিদটি ব্যবহার হয়ে আসছে।

সম্প্রতি তাবলিগের জুবায়েরপন্থিরা মসজিদটি দখলে রাখার ঘোষণা দেওয়ার দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। শেষপর্যন্ত  আগামী দুই সপ্তাহের জন্য কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ ছেড়ে দেয় তারা। শুক্রবার সকালে সাদের অনুসারীরা কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নেন।

প্রশাসন সূত্রে জানা যায়,তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে অবস্থান করা নিয়ে আগে থেকেই সময় নির্ধারণ করে দিয়েছে প্রশাসন। সেই নীতিমালা সামনে রেখেই শান্তিপূর্ণভাবে তারা মসজিদের নিয়ন্ত্রণ নেন।

গত ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জুবায়েরপন্থিদের সমর্থক ওলামা মাশায়েখ বাংলাদেশের মহাসম্মেলন থেকে কাকরাইল মসজিদ ও টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানের যাবতীয় কার্যক্রম ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে করাসহ ৯ দফা দাবি জানানো হয়। ১৫ নভেম্বর কাকরাইল মসজিদ থেকে না সরার ঘোষণা দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে