28 C
আবহাওয়া
১২:১৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫


বিএনএ, ডেস্ক : গাজা ও লেবাননজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ২৪ ফিলিস্তিনি। আর লেবাননে  প্রাণ হারিয়েছেন আরও ২১ জন।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭৩৬ জনে পৌঁছেছে ।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও ২১ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৮৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৪ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে