24 C
আবহাওয়া
৮:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

বিএনএ, গাইবান্ধা:গাইবান্ধা সদর উপজেলায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় অভিমানে আবদুল্লাহ আল নোমান (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নোমান কোমরপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। জেলার সাদুল্যাপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি ।

বল্লমঝাড় ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার রহমান জানান, ফল ঘোষণার পর বাড়ি থেকে বের হয়ে কম্পিউটার দোকানে এইচএসসির রেজাল্ট আনতে যান নোমান। পদার্থ বিজ্ঞান বিষয়ে ফেল করায় অভিমানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। নিহত ওই শিক্ষার্থীর সুরতহাল করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় ফেল করার কারণে ওই শিক্ষার্থী অভিমানে আত্মহত্যা করেছেন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে