26 C
আবহাওয়া
৮:০৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » গাইবান্ধায় শিশু হত্যার আসামি গণপিটুনিতে নিহত

গাইবান্ধায় শিশু হত্যার আসামি গণপিটুনিতে নিহত

গাইবান্ধা

বিএনএ ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শিশু বায়েজিদ হত্যা মামলার আসামি সিরিকুল ইসলাম (৫০) গণপিটুনিতে নিহত হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দা চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। নিহত সিরিকুল ইসলাম তালুক ঘোড়াবান্দা (বালুখোলা) গ্রামের গ্রামের মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায় ওই সময় ঘোড়াবান্দা চৌরাস্তা বাজারের মুকুলের হোটেলে সিরিকুল ইসলাম অবস্থান করছিলেন। এমন খবরে বালুখোলা গ্রামের বেশ কিছু লোকজন বাজারে উপস্থিত হয়ে সিরিকুল ইসলামকে টেনে হেঁচড়ে বাহির করে কিল-ঘুষি শুরু করে। এতে সিরিকুল নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ড সদস্য আসাদুজ্জামান মজনু বলেন, গণ পিটুনিতে সিরিকুল ইসলাম নিহত হয়েছে বলে লোকমুখে শুনেছি।

এ বিষয়ে পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারি বলেন, ওই ঘটনায় সিরিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, ঘটনাটির খবর পাওয়ার পর পরই হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ও পলাশবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু