18 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রাস্তায় পড়ে থাকা আপেল গেল আশ্রম ও এতিমখানায়

রাস্তায় পড়ে থাকা আপেল গেল আশ্রম ও এতিমখানায়

রাস্তায় পড়ে থাকা আপেল গেল আশ্রম ও এতিমখানায়

বিএনএ; মিরসরাই:মিরসরাইয়ে রাস্তার পাশে পড়ে থাকা ৩৪২ কেজি আপেল উদ্ধার করে ৩টি এতিম খানা ও ১টি আশ্রমে পাঠানো হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান ও মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এইগুলো বিতরণ করেন।

জানা গেছে, শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৩টায় মিরসরাই থানা পুলিশ ডিউটি করে আসার পথে সুফিয়ারোড় ইউর্টান এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী সড়কের পাশে মালিকবিহীন ৩১ কার্টুন আপেল দেখতে পান। মালিক না পেয়ে সেগুলোকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, পুলিশের একটি টিম উিউটি করে আসার পথে আপেল গুলি দেখতে পেয়ে থানায় নিয়ে আসে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান বলেন, কুড়িয়ে পাওয়া ৩১ কার্টুন আপেলগুলোর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় তেমুহানি মোহাম্মাদীয়া আজিজুল উলুম মাদরাসা, এতিমখানা, মসজিদিয়া ইউনুছিয়া ইসলামীয়া নয়দুয়ারিয়া মাদরাসা-এতিমখানা ও গোভনিয়া এলাকার রাধাঁ মাধব জিয়ো আশ্রমে আপেলগুলো বিতরণ করে দেওয়া হয়েছে। এই ৩১ কার্টুন আপেলগুলোর মধ্যে আনুমানিক ৩৪২ কেজি আপেল রয়েছে। যাহার পাইকারি বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।

বিএনএ/ আশরাফ উদ্দিন , ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু