23 C
আবহাওয়া
৭:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনকে ধ্বংস করতে চায় না রাশিয়া: পুতিন

ইউক্রেনকে ধ্বংস করতে চায় না রাশিয়া: পুতিন

পুতিন

বিএনএ,ঢাকা:রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করতে চায় না।  সেখানে নতুন করে বড় হামলার প্রয়োজনও নেই ।

রুশ প্রেসিডেন্ট বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনে রুশ সেনা বৃদ্ধি করা হবে। সেখানে আর সেনা বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান রুশ প্রেসিডেন্ট।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) কাজাখস্তানে একটি সম্মেলনে অংশ নেওয়ার পর সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।

পুতিন আরও জানান, তার দেশ আলোচনায় বসতে ইচ্ছুক তবে এর জন্য আন্তর্জাতিক মধ্যস্থতার প্রয়োজন হবে।ইউক্রেনকে ধ্বংস করার উদ্দেশ্য আমাদের না। না, অবশ্যই না। সেখানে বড় হামলারও দরকার নেই। কারণ বেশিরভাগ নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।

এই সংবাদ সম্মেলনে পুতিন যুদ্ধ নিয়ে নরম সুরে কথা বললেও সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। গত ৮ অক্টোবর ক্রিমিয়া ব্রিজে হামলার পরই ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে মস্কো।

বিএনএ/ ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার