28 C
আবহাওয়া
১২:২৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে বিয়ের সাজে কনে হাসপাতালে, নিহত ২

ফেনীতে বিয়ের সাজে কনে হাসপাতালে, নিহত ২

ফেনীতে বিয়ের সাজে কনে হাসপাতালে, নিহত ২

বিএনএ ফেনী: বিউটি পার্লার থেকে কনেকে সাজিয়ে বাড়ি ফেরার পথে ফেনী শহরতলীতে মাইক্রোবাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কনেসহ আরও তিনজন। শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে  শহরতলীর মঠবাড়ীয়া রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কনের বড় বোনের স্বামী জামাল হোসেন (৩৮) ও ভাতিজি হাছনা আক্তার পলি। নিহতরা কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের বাসিন্দা। তাদের মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে কনে ফারজানা কলির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠিয়ে দিয়েছেন দায়িত্বরত চিকিৎসক ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পূব ডেকরা গ্রামের ফারজানা আক্তার কলির সঙ্গে একই উপজেলার জগন্নাথ ইউনিয়নের বিজয়করা গ্রামের মোহাম্মদ শাকিলের শুক্রবার বিয়ের দিন ছিল। দুপুরে কনে ফারজানাকে শহরের একটি বিউটি পার্লারে সাজাতে নিয়ে যাওয়া হয়। সাজগোছ শেষে তারা অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে শহরতলীর মঠবাড়ীয়া রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

ফেনী মডেল থানার পরিদর্শক নিজাম উদ্দিন ঘটনার  বলেন, এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/ জাফর,আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩