25 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৪৬

তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৪৬


বিএনএ, বিশ্বডেস্ক : তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ৪১ জন। দেশটির দক্ষিণাঞ্চলে কাওসিউং শহরে  বৃহস্পতিবার(১৪ অক্টোবর) সকালে ১৩ তলা একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা বলছেন, অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের বেশির ভাগই ৭ তলা ও ১১ তলার বাসিন্দা। এসব তলায় আবাসিক ভবন ছিল। আর ভবনের একতলা থেকে পাঁচতলা পর্যন্ত বাণিজ্যিক কার্যালয় ছিল।

ফায়ার সার্ভিস জানায়, তারা নিয়ন্ত্রণে আনার আগেই অল্প সময়ের মধ্যে আগুন ওই ভবনের বেশ কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে।

তাইওয়ানের সরকারি সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভবনের জানালা দিয়ে আগুন বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন