23 C
আবহাওয়া
৩:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে লরি চাপায় নিহত ৩

ফেনীতে লরি চাপায় নিহত ৩

ফেনীতে লরি চাপায় নিহত ৩

বিএনএ ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় লরি চাপায় ৩ পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে মুহুরীগঞ্জ মুহুরীগঞ্জ সমিতি বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোশারফ হোসেন, জহিরুল ইসলাম ও মো. সাজু। তাদের সবার বাড়ি জামালপুরে। তারা বিসিক এলাকায় ক্যাঙ্গারু গ্রুপের কারখানার শ্রমিক ছিলেন। কাজ শেষে বাসায় ফিরছিলেন হাতহতরা।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, একটি মালবাহী লরি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মুহুরীগঞ্জ সমিতির বাজারে ঢুকে যায়। এতে লরিটির নিচে চাপা পড়ে দুই পথচারী ঘটনাস্থলে প্রাণ হারান। হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। আহত হয়েছেন কমপক্ষে চারজন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। লরিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!