26 C
আবহাওয়া
২:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রামগড়ে গাঁজাসহ যুবক আটক

রামগড়ে গাঁজাসহ যুবক আটক

রামগড়ে গাঁজাসহ যুবক আটক

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় পৌরসভায় মো. সোহেলকে (৩০) গাঁজাসহ গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মাষ্টারপাড়া কলেজগেট এলাকা থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল মানিকছড়ির তিনট্যহরী বাজার এলাকার আব্দুল গণির ছেলে। বর্তমানে সে পৌরসভার গর্জনতলীতে বসবাস করে আসছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানের দিক নির্দেশনায় এবং এসআই (নিঃ) মো. ফরহাদুর হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামি সোহেলকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৮ সেপ্টেম্বর

বিএনএনিউজ/ আনোয়ার হোসেন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু