25 C
আবহাওয়া
৯:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পল্টনে হকারদের সঙ্গে তৃতীয় লিঙ্গের সংঘর্ষ

পল্টনে হকারদের সঙ্গে তৃতীয় লিঙ্গের সংঘর্ষ

সংঘর্ষ

বিএনএ,  ঢাকাঃ রাজধানীর পল্টনে ফুটপাতের হকারদের সঙ্গে তৃতীয় লিঙ্গের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ছয়জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের পরে উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতদের মধ্যে চারজনই তৃতীয় লিঙ্গের। তারা হলেন- রশিয়া (১৮), কমলা (১৯), লিজা (২০) ও রুমি (২১)। হকারদের মধ্যে আহতরা হলেন- আব্দুল আজিজ হাবিব (২৫) ও মো. ফেরদৌস (২১)।

তৃতীয় লিঙ্গদের রাইসা জানায়, তারা পল্টনের একটি ভাতের হোটেলে খাবার খাচ্ছিলাম। এসময় হোটেলে থাকা হকাররা তাদের তাড়াতাড়ি খেয়ে হোটেল ছাড়তে বলেন। এ নিয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা প্রতিবাদ করলে হকাররা তাদের ওপর হামলা চালান। পরে তৃতীয় লিঙ্গের সবাই একত্রিত হয়ে পাল্টা হামলা চালান। এতে তাদের চারজন আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পল্টন থেকে চারজন তৃতীয় লিঙ্গেরসহ ছয় জন আহত হয়ে হাসপাতালে আসেন। তাদেরকে চিকিৎসারা ভর্তি রেখেছেন। তাদের শরীরে বিভিন্ন জায়গায় আঘাত ছিল।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন