33.1 C
আবহাওয়া
১:১৬ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে আ.লীগের ৮ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

খাগড়াছড়িতে আ.লীগের ৮ শতাধিক নেতাকর্মীর নামে মামলা


বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।  মামলায় আসামি ৮ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: ফখরুল ইসলাম মামলা গ্রহণ করার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ, গত ৪ আগস্ট শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার বাসভবনে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

বিএনএ/আনোয়ার হোসেন/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নেবার আহবান ইউ,এ,ই'র দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার