21 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

ফেনীতে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত


বিএনএ, ফেনী: নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান সোমবার (১৫ আগস্ট) সকালে শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান।

প্রতিকৃতির বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালির প্রতি একে একে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ফেনী পৌরসভা, ফেনী ইউনিভার্সিটি, ফেনী সরকারি কলেজ, জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়, সস্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর। এছাড়া আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগি সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শহরের বিভিন্ন স্থানে কাংগালি ভোজ এবং রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।

বিএনএ/নিজাম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু