31.7 C
আবহাওয়া
১:৪৬ অপরাহ্ণ - জুলাই ১৫, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০


বিএনএ,ঢাকা: রাজধানীর গুলিস্তানে আলু বাজার এলাকার একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। আত নয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে আলু বাজার এলাকার আরমান সেলুনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন গ্রাহক ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও রফিক (২৫) এবং সেলুনের কর্মী সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ফারুকের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া রিংকুর ২১ শতাংশ, রাজু ও পাপ্পুর ১৮ শতাংশ করে, সামশেদ ও আরমানের ১৫ শতাংশ করে, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি নয়জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ