25 C
আবহাওয়া
৩:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মাহিন্দা ও বাসিলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাহিন্দা ও বাসিলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাহিন্দা ও বাসিলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিএনএ, বিশ্বডেস্ক: বিক্ষোভকারীদের তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার সদ্যসাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে সেই সুযোগ আপাতত পাচ্ছেন না তার দুই ভাই মাহিন্দা রাজাপাকসে ও বাসিল রাজাপাকসে। এ দুই নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট।

শুক্রবার (১৫ জুলাই) সর্বোচ্চ আদালত এই নিষেধাজ্ঞা দেন। আদালতের অনুমতি ছাড়া আগামী ২৮ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কা থেকে বের হতে পারবেন না তারা।

শ্রীলঙ্কার রাজনীতিতে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের সর্বজ্যেষ্ঠ সদস্য মাহিন্দা রাজাপাকসে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। প্রবল জনবিক্ষোভের মুখে গত মে মাসে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। বর্তমানে শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় শহর ত্রিকোনমালিতে নৌবাহিনীর একটি ঘাঁটিতে সপরিবারে রয়েছেন তিনি। বাসিল রাজাপাকসে ছিলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী। তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন মার্চের শেষের দিকে।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় স্বাধীনতা-পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। বর্তমানে দেশটিতে বৈদেশিক মুদ্রার কোনো রিজার্ভ নেই। ফলে মানুষের জন্য খাবার, ওষুধ, জ্বালানির মতো অতি জরুরি আমদানিও করতে পারছে না দেশটিতে। দেশটির সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগে সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ চলছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!