25 C
আবহাওয়া
২:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » লেবানন থেকে ফিরছে আরও ৪২২ বাংলাদেশি

লেবানন থেকে ফিরছে আরও ৪২২ বাংলাদেশি

লেবানন থেকে ফিরছে আরও ৪২২ বাংলাদেশি

বিএনএ ডেস্ক : লেবানন থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে অবৈধ আরও ৪২২ বাংলাদেশি। বৃহস্পতিবার বিকেলে দেশটির শহীদ রফিক হারিরি বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

বুধবার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে কাগজপত্রবিহীন ৪২২ বাংলাদেশির হাতে বিমানের টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এ সময় দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফিসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচির আওতায় গত ১৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ বিমানের ১৭টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় সাত হাজার বাংলাদেশি দেশে ফেরত আসতে সক্ষম হয়েছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!